ভিসা আবেদনকারীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
ভিসা আবেদনকারীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
আমেরিকার ভিসা পেতে ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যদি কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দেন তবে তার ভিসা আবেদন বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।






























